সারাদেশ

যুবদলের গ্যাস বেলুন ও ব্যানার উড়ে গিয়ে পড়েছে ভারতের আসামে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার বাতাসে সীমান্ত পেরিয়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলায়। বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনের ব্যানার সংবলিত এই বেলুন গুচ্ছ উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও ভারতের পুলিশের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের বরাতে জানা যায়, আসামের লখিমপুর জেলার নারায়নপুর থানার লেতেকুজান গ্রামের একটি ধানখেতে শনিবার সকালে বেলুন ও ব্যানারটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গরু চরানো বালক। পরবর্তীতে বিষয়টি গ্রামে জানাজানি হলে স্থানীয় ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।

উদ্ধার করা ব্যানারে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা ও সাংগঠনিক নেতাদের নাম উল্লেখ ছিল। সীমান্ত অতিক্রম করে এত দূর পর্যন্ত বেলুন ও ব্যানারটি কীভাবে পৌঁছাল, তার সুনির্দিষ্ট পথ ও উৎস অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আসাম রাজ্যের পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে, মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ওড়ানো বেলুনগুলোই বাতাস ও আবহাওয়ার কারণে উড়ে গিয়ে সীমান্ত ছাড়িয়ে ভারতের আসামের ধানখেতে গিয়ে পতিত হয়েছে যা অতীতে কখনও ঘটেনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা