মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ
সারাদেশ

মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর বাজার জামে মসজিদের উন্নয়নকাজ থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। হয় ২০ লাখ টাকা, না হলে মার্কেটের পাঁচটি দোকান দিতে হবে- মসজিদ কমিটির কাছে এই দাবি করেছে ওই চক্রটি।

এ ঘটনায় পরিত্রাণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টায় মোহনপুর বাজারে মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ, জ্যেষ্ঠ সহ সভাপতি ফজলুল হক শেখ, সাধারণ সম্পাদক শামছুল হক, আব্দুস সালাম, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মতি মেম্বার, ফেরদৌস ও কামাল প্রমুখ।

বক্তারা বলেন, মসজিদের সার্বিক উন্নয়নে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ করেছে কমিটি। ২৮ জন ব্যবসায়ী কাছ থেকে আড়াই লাখ টাকা করে নিয়ে তাদের জন্য ২৮টি দোকানঘর তৈরি করা হয়েছে। কিন্তু নির্মাণ কাজ শুরুর পর থেকেই স্থানীয় প্রভাবশালী আবু বকর, আব্দুল্লাহ, আব্দুর রউফ, মতালি, শাহীন, ইয়ামিন, মন্নু, ফুল মিয়া ও আমির আলী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। আর চাঁদা না দিলে পাঁচটি দোকান দিয়ে দিতে বলছেন। এর ফলে কাজ শেষ হলেও ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেওয়া যাচ্ছে না।’

মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবির ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা