সারাদেশ

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি শামছুল আলম সেলিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যাপক মো. রমজান আলী বলেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে জেলায় ছিনতাই, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর, কার্যকর ও আন্তরিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জেলা জামায়াতের আমীর।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

মেসির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগেই...

মেসির ওপর কড়া নজর স্পেন কোচের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্...

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারাদেশে কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ব...

নির্বাচিত সরকারের ৫ মাস পূর্তি, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা