ছবি: সংগৃহিত
খেলা

মেসির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগেই নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন ট্রফি।

এবারের টুর্নামেন্টে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি নিয়ে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি ।এছাড়াও কথা বললেন ফকল্যান্ডস বা মালভিনাস ইস্যু নিয়েও।

রোববারের ফাইনালের আগে আর্জেন্টাইন এ বিশ্বতারকাকে নিয়ে ট্রাম্প বললেন, ‘আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি, আর ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। আমি দেখছিলাম মেসিকে বেশ ভালোভাবেই মার্ক করে রাখা হয়েছিল, তাই না? আর হঠাৎ করেই সে ডানপ্রান্তে চলে গেল, শট নিল এবং সেটি নিখুঁত হওয়ার থেকে মাত্র কোয়ার্টার ইঞ্চি দূরে ছিল। এটা দুর্দান্ত একটি শট ছিল।’ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সাথেও তার সংক্ষিপ্ত কথাবার্তা হয়। তাকে তিনি অভিবাদন জানান এবং আগামী রোববারের ম্যাচটি নিয়ে জানতে চান। ট্রাম্প তাকে বলেন, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

ইংল্যান্ড ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডস নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেছিল, যা স্টেডিয়ামের আচরণবিধি লংঘনের শামিল। ফিফার শাস্তির মুখে পড়ার ঝুঁকিতে ছিল দলটি। কিন্তু এটিকে হোয়াইট হাউজ ফকল্যান্ডসের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের মত প্রকাশের অধিকার হিসেবে দেখছেন। ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা নিশ্চিত অধিকারগুলিতে বিশ্বাস করি। তারা সম্পূর্ণরূপে তাদের অধিকারের মধ্যেই ছিলেন।’

এফএইচএম

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

তারেক-মোদি বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা...

ইতালির স্বপ্নে লিবিয়ার ‘গেমঘর’, এক বছর পর দেশে ফিরলেন দুই যুবক

বিদেশে গিয়ে কাজ করবেন। আয় করে সংসারের অভাব দূর করবেন। বাবা-মায়ের মুখে হাসি ফু...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে প্রায় ২ লক্ষ টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা