ছবি: সংগৃহিত
খেলা

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইনে অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

মাত্র ২২ ওভারের মধ্যেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৫৪ রানে। দলের আট ব্যাটারই সাজঘরে ফেরেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসনের বলে। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান খরচায় ৮ উইকেট শিকার করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। এছাড়া সাদমান ইসলাম ও মুমিনুল হক করেন ৬ রান করে। সৌম্য সরকার ৫, অমিত হাসান ৪, মুশফিকুর রহিম ২ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই ফিরেছেন। হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৩৬ রানেই হারিয়ে ফেলে চারটি উইকেট। এরপর তানজিদ হাসান তামিম কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ৫৪ রানেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে ক্যাম্পবেল থম্পসনের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি কোরি রকিচোলি নেন দুটি উইকেট।

দুই টেস্টের সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা হয়ে এসেছে। সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠাই এখন শান্ত-মুশফিকদের মূল চ্যালেঞ্জ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা