ছবি: সান নিউজ
সারাদেশ
শ্লীলতাহানির অভিযোগে 

শিবচরে বৃদ্ধকে মারধর, জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ 

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে শ্লীলতাহানির অভিযোগ তুলে লিয়াকত শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে ঘরে আটকে মারধর ও হত্যার ভয় দেখিয়ে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। এ সময় তার বক্তব্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছে পরিবার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আহত লিয়াকতের মেয়ে লিমা আক্তার। গুরুতর আহত লিয়াকতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল লিয়াকতের পরিবারের। এর জের ধরে গত ১ আগস্ট অসুস্থতার কথা বলে কবিরাজি চিকিৎসার জন্য তাকে কলাতলা এলাকার জাহিদুল ইসলাম খানের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ তুলে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় এবং তা ভিডিও করা হয়।

এ ঘটনায় লিমা আক্তার ৯ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, পূর্ববিরোধের জেরে তার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম খান বলেন, তাদের সঙ্গে কোনো মারামারি হয়নি। জমি নিয়ে পূর্ববিরোধ থাকলেও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা