ছবি: সান নিউজ
সারাদেশ

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় জয়নাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে। পরে আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মো. সজিব শেখ (২২) বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আবেদ আলী (৪২) নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

সজিব শেখের অভিযোগ, তিনি ও তাঁর বাবা জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে আশুলিয়া থানাধীন কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে কর্মরত। একই প্রতিষ্ঠানে আবেদ আলীর চাচা মো. শহর আলী (৫৫) কর্মরত রয়েছেন। প্রায় এক বছর ধরে আবেদ আলী ও শহর আলীর সঙ্গে ডেইরি ফার্ম এলাকায় মসজিদের আওতাভুক্ত একটি পুকুরকে কেন্দ্র করে তাঁদের বিরোধ চলে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সজিব দাবি করেন, প্রায় এক সপ্তাহ ধরে আবেদ আলী ডেইরি ফার্মের ভেতরে ব্যবসা করতে হলে তাঁর বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাঁর বাবা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আবেদ আলী তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। তাঁর বাবাকে গুরুতরভাবে আহত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৯ আগস্ট সকাল আনুমানিক ১১ টার দিকে সজিব শেখ, তাঁর বাবা জয়নাল মিয়া এবং বড় ভাই রাসেল মিয়া ডেইরি ফার্মের কর্মস্থলে অবস্থান করছিলেন। এ সময় আবেদ আলীসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন সেখানে প্রবেশ করেন। তাঁরা আগের দাবিকৃত ২০ হাজার টাকা চাঁদা চান। জয়নাল মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা পুকুর থেকে আহরণ করা মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সজিবের অভিযোগ, হামলাকারীরা তাঁর বাবা জয়নাল মিয়াকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সজিব ও তাঁর বড় ভাই রাসেল মিয়াকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি বাইরে প্রকাশ করলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং যেকোনো সময় জানমালের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বহিরাগত হয়েও চাচা শহর আলীর চাকুরী সুবাদে দীর্ঘদিন ধরে সে সরকারী কোয়ার্টারে বসবাস করে আসছে। বিশাল আয়তনের এই ডেইরী ফার্মের ভিতরেই তার অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে আবেদ আলী।

আবেদ আলী ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত জয়নাল হাজারীরর ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব বলেন, আবেদ আলী ও তার বাহিনী আমার বাবার সাথে যা করেছে এটা কোনভাবেই কাম্য না। এই সিন্ডিকেটটা ডেইরির ভিতরে নানা ধরনের অপরাধ কর্মকান্ডের পাশাপাশি মাদকের আখড়া বানিয়েছে। যেখানে বিভিন্ন স্থান থেকে মাদক সেবীরা এসে বিভিন্ন অপকর্ম করে চলে যায়। এই আবেদ আলীসহ এই চক্রের সদস্যদের উপযুক্ত বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই।

কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মোঃ শহিদুল ইসলঅম বলেন, ইতিমধ্যে হামলা ও মারধরে ঘটনায় অভিযুক্ত আবেদ আলী চাচা শহর আলীকে শোকজ করা হয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের ভিতরে যাতে বহিরাগত লোকজন বসবাস করে কোন অপকর্ম করতে না পারে সেজন্য সবাইকে নোটিশ দেয়া হয়েছে। কারও বাসায় অতিরিক্ত লোকজন পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা