ছবি: সংগৃহিত
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ অপেক্ষার পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র ১৮ ঘণ্টা বাকি থাকলেও এখনো একাদশ ঘোষণা করেনি বাংলাদেশ। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস ও তাইজুল ইসলাম, যা টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

এর আগে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যান পেসার নাহিদ রানা। শঙ্কা ছিল লিটন দাস ও তাইজুল ইসলামকে নিয়েও। তবে তাইজুল সুস্থ হয়ে প্রথম টেস্টে খেলবেন বলে প্রায় নিশ্চিত। লিটনকেও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

লিটনের ফিটনেস নিয়ে শান্ত বলেন, ‘লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়েছে। তার ধারাবাহিকতা আছে। আশা করি, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করব। প্রস্তুতিও ভালো হয়েছে।’

তবে একাদশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান অধিনায়ক। তিনি বলেন, ‘এখনও একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই আগামীকাল আমরা একাদশ নির্ধারণ করব।’

প্রস্তুতি ম্যাচ ও সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স বিবেচনায় ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

স্পিন আক্রমণে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে হাসান মাহমুদের। প্রস্তুতি ম্যাচে চার উইকেট নিয়ে নিজের দাবি শক্ত করেছেন তিনি। তৃতীয় পেসার হিসেবে খালেদ আহমেদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে এবাদত হোসেন প্রস্তুতি ম্যাচে উইকেট পেলেও তার বোলিংয়ে ধারাবাহিকতার ঘাটতি দেখা গেছে।

ব্যাটিং বিভাগে ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রস্তুতি ম্যাচে খেলা তানজিদ হাসান ও সাদমান ইসলামই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস শুরু করতে পারেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা