সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সমন্বিত গোয়েন্দা অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার এ ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে।

প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। সফল অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৩০৮ জনের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং বাকি ১৪৫ জনকে নাইজার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, নাইজার রাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চলে পরিচালিত একটি গোয়েন্দাভিত্তিক সমন্বিত অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ অভিযানে দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা অংশ নেন।

সরকারের দাবি, এক দিনের অভিযানে এটি নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানিয়েছে, বেনিন সীমান্তবর্তী কোয়ারা রাজ্য সরকার এ সফল অভিযানের প্রশংসা করেছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট, নিরাপত্তা বাহিনী এবং অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি কাইয়ামা এলাকার ওরো সম্প্রদায়ে হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করে অস্ত্রধারীরা। দীর্ঘ সময় পর তাদের উদ্ধারে সফল হয় নিরাপত্তা বাহিনী।

এদিকে, নাইজেরিয়াভিত্তিক পাঞ্চ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অপরাধী চক্র, বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং দস্যুদের মুক্তিপণের জন্য অপহরণ একটি বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম, সেখানে এ ধরনের ঘটনা বেশি ঘটছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কুল, গির্জা ও মসজিদের মতো জনসমাগমস্থলও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। চলতি বছরের ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে দক্ষিণাঞ্চলীয় ওয়ো রাজ্য থেকে মে মাসে অপহৃত অন্তত ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

গত জুনে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু জানান, গত এক বছরে দেশটির সেনাবাহিনী ১৩ হাজারের বেশি ‘সন্ত্রাসীকে’ নিষ্ক্রিয় করেছে। সেনাবাহিনীর দাবি, একই সময়ে বোকো হারামের হাতে অপহৃত অন্তত ৩৬০ জনকে উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক উদ্ধার অভিযান প্রসঙ্গে প্রেসিডেন্ট টিনুবু বলেন, এই সাফল্য দেশের নিরাপত্তা সংস্থাগুলোর ক্রমবর্ধমান দক্ষতা, সমন্বয় এবং গোয়েন্দা সক্ষমতার প্রমাণ। তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন সদস্য, জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান ? 

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক...

মাদারীপুরে  মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এল...

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তদের কাঁধে বাড়তি বোঝা

মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা