ছবি: সংগৃহিত
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন সদস্য, জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, ‘আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।’

তিনি বলেন, ‘দল আমাদের সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতা করব।’

স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি। একইভাবে, প্রধানমন্ত্রীর ওপরও অনেক অত্যাচার করা হয়েছে; কিন্তু তিনি কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কথা বলেননি। এটিকে তিনি তার একটি মহৎ গুণ হিসেবে উল্লেখ করেন।

ফরহাদ হালিম ডোনার আরও বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসসহ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে এবং অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আমিরাতের কাছে হেরে বিদায় বাংলাদেশের!

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিল বাংলাদে...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা