ছবি: সান নিউজ
রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

নিজস্ব প্রতিবেদক

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া। মেধা, সাংগঠনিক দক্ষতা এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকার পাশাপাশি জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ও পরীক্ষিত ভূমিকা বিবেচনায় নিয়ে নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নতুন কমিটির শীর্ষ পদগুলো নিয়ে শেষ সময়ে এসে কয়েকজন ছাত্রনেতার নাম বেশি আলোচনায় রয়েছে। এর মধ্যে সভাপতি পদে মো. আমানউল্লাহ আমান ও মমিনুল ইসলাম জিসানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। আর সাধারণ সম্পাদক পদে শেখ তানভীর বারী হামিমের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।

সভাপতি পদে আলোচনায় আমান

মো. আমানউল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের রাজনীতি ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নতুন কমিটির সভাপতি পদের অন্যতম দাবিদার হিসেবে তার নাম আলোচনায় রয়েছে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় নেতাকর্মীরা জানান। সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করার পাশাপাশি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

জিসানের নামও আলোচনায়

মমিনুল ইসলাম জিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রদল কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওয়ার্ড পর্যায় থেকে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন জিসান। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কারণে তিনি কারাবরণ ও আটকের শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাধারণ সম্পাদক পদে তানভীর বারী হামিম

কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শেখ তানভীর বারী হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন তিনি।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন। আন্দোলনে শিক্ষার্থীদের সংগঠিত করা এবং রাজপথের কর্মসূচিতে সামনের সারিতে থাকার কারণে সাধারণ সম্পাদক পদের দৌড়ে তার অবস্থান শক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভাপতি পদে আরও যাদের নাম

আমান ও জিসান ছাড়াও সভাপতি পদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নাম আলোচনায় রয়েছে। এছাড়া খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম, এজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নামও রয়েছে আলোচনায়।

সাধারণ সম্পাদক পদে আরও কয়েকজন

তানভীর বারী হামিমের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং মাসুম বিল্লাহর নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, শামীম আখতার শুভ, গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল ও তারেক হাসান মামুনের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে বলে জানা গেছে।

জুলাই আন্দোলনের ভূমিকা গুরুত্ব পাচ্ছে

দলীয় সূত্র বলছে, নতুন কমিটি গঠনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা, শিক্ষার্থীবান্ধব ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা রেখেছেন, তাদের মধ্য থেকেই পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্রের দাবি, প্রক্রিয়া শেষ করে শিগগিরই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিদায়ী বার্তা বর্তমান নেতৃত্বের

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিদায়ী বার্তা দিয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা দায়িত্ব পালনের শেষদিনের কথা জানান।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা