ছবি: সংগৃহিত
বিনোদন
ভক্তদের কৌতূহল

নেপালে থেকেও সমুদ্রতটে অপু !

বিনোদন ডেস্ক

ঘুরতে ভালোবাসেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তিনি। পাহাড়, সমুদ্র কিংবা ঝরনা, বিভিন্ন জায়গায় ঘোরার মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

বর্তমানে সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে কাজের ফাঁকে পাহাড় ও ঝরনার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেই মুহূর্তের ছবি-ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

তবে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হঠাৎ সমুদ্রতটের কিছু ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন অপু। ছবিগুলো কোথায় তোলা, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। কারণ, নেপাল স্থলবেষ্টিত দেশ হওয়ায় সেখানে কোনো সমুদ্রসৈকত নেই।

তবে ছবির স্থান নয়, বরং অপুর পোশাক ও স্টাইলই বেশি নজর কেড়েছে। ছবিতে মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং স্লিভলেস কালো ক্যাজুয়াল টপসে দেখা গেছে তাকে। খোলা চুল ও হালকা হাসিতে বেশ সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

অপুর এমন স্টাইলিশ লুকের ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা যায়। মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা