জাতীয়

ডাক্তার-নার্সদের থাকা ও যাতায়াতের ব্যবস্থার নির্দেশ

সান নিউজ ডেস্ক :

করোনা আক্রান্তদের চিকিৎসায় নিযুক্ত ডাক্তার-নার্সদের জন্য হোটেল-ভবন অধিগ্রহণের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকদের এসব ভবন বা হোটেল অধিগ্রহণের কথা বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ থেকে একটি জরুরি নির্দেশনা রোববার ডিসিদের কাছে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল বা কেন্দ্র; চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবহনের জন্য যানবাহন; রোগীদের জন্য অ্যাম্বুলেন্স; চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সংখ্যক পিপিই, ওষুধ ও ভেন্টিলেটর এবং লাশ পরিবহনের জন্য ব্যাগ প্রভৃতি প্রস্তুত রাখা জরুরি।

এ বিষয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা করে সিভিল সার্জনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

ডিসিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিশেষভাবে উল্লেখ্য, স্বাস্থ্য সুরক্ষা তথা সঙ্গনিরোধ নিশ্চিতকরণের অনিবার্য প্রয়োজনে পারিবারিক সদস্যদের সাথে নিজ বাসস্থানে অবস্থান করে চিকিৎসার কাজে নিয়োজিত থাকা সমীচীন হবে না বিধায় তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ভিন্ন কোনো স্থানে অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষাপটে তাদের আবাসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক উপযোগী ভবন, আবাসিক কেন্দ্র বা হোটেল রিকুইজিশন করা আবশ্যক হতে পারে। এসব রিকুইজিশনের জন্য অনুরোধ করা হল।

অধিগ্রহণ করা হোটেল বা ভবনের ইউটিলিটি বিল এবং সেখানে অবস্থানরতদের নির্ধারিত হারে খাওয়া খরচও সরকার বহন করবে। হোটেল বা ভবন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়ক জনবল ও অন্যান্য সার্বিক সহযোগিতা দিতে হবে।

এসব অধিগ্রহষের ক্ষেত্রে কি করতে হবে সে বিষয়েও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সঙ্গে আলাচনা করে প্রয়োজন ও উপযোগিতা বিচেনায় হোটেল বা ভবনের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে।

অধিগ্রহণ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব তপন কুমার বিশ্বাসকে মোবাইলে ০১৭১১১৯৬৭৪১ নম্বরে এবং [email protected] তে ইমেইল করে জানাতে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের হিসাব অনুযায়ী দেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন চিকিৎসক ও ৭১ জন নার্সসহ মোট ১৯৯ জন। আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী হোম কোয়ায়েন্টিনে আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা