ছবি: সংগৃহিত
খেলা
মেসির পেনাল্টি মিসের হ্যাটট্রিক

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্থতার খেসারত দিতে হয়েছে দল ইন্টার মিয়ামিকেও। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মিয়ামি।

শনিবার (১৬ আগস্ট) জিওডিস পার্কে অনুষ্ঠিত ম্যাচে মেসির সামনে ছিল সমতায় ফেরার সুযোগ। ম্যাচের ২৩তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে মেসির শট ঠেকিয়ে দেন।

পরে ফিরতি বলে সের্হিও রেগিলন গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, পেনাল্টি নেওয়ার সময় তিনি বক্সে ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

এ নিয়ে টানা তিনটি পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। এমএলএসে প্রায় এক বছর পর পেনাল্টি মিস করলেন এই তারকা। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সবশেষ পেনাল্টি থেকে ব্যর্থ হয়েছিলেন মেসি।

ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাস থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মিয়ামিকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় ন্যাশভিল। সাবেক এমএলএস সেরা খেলোয়াড় হানি মুখতার জোড়া গোল করেন। এছাড়া স্যাম সারিজ ব্যাকহিল ফ্লিকে দারুণ একটি গোল করেন।

ম্যাচের শেষ দিকে হতাশ হয়ে পড়েন মেসি। সারিজের গোলের আগে ফাউলের দাবি জানিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন তিনি। এরপর তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং আরেকবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

ন্যাশভিলের চতুর্থ গোলটিও আসে মিয়ামির ভুলে। গোলরক্ষক রোকো রিওস নোভো পেনাল্টি বক্সের বাইরে চলে গেলে শোয়েকের লম্বা কিক ধরে খালি জালে বল পাঠান মুখতার।

এই হারের আগে এমএলএসে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল ইন্টার মিয়ামি। ন্যাশভিলকে হারাতে পারলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের তালিকায় শীর্ষে উঠতে পারত তারা। কিন্তু হেরে যাওয়ায় ন্যাশভিল এখন পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে।

এর আগে লিগস কাপে টানা দুই হারে নকআউট পর্বে ওঠার আগেই বিদায় নেয় মিয়ামি। তবে ওই দুই ম্যাচে মেসি ও লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবারই প্রথমবারের মতো শুরুর একাদশে ফেরেন মেসি। আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইন্টার মিয়ামি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা