আন্তর্জাতিক

করোনার সঙ্গে ৫জির কি সম্পর্ক!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার সঙ্গে কি (5G) ৫ জির কোন সম্পর্ক রয়েছে? এই বিষয়টি কারো জানা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, ৫ জি প্রযুক্তির কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

তবে তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এই দাবি একেবারেই ভিত্তিহীন।

আনাদলু নিউজ অ্যাজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ডেনিজ উনাই বলেন, তথ্য দূষণের ফলে সারাবিশ্বে করোনাভাইরাসের বিষয়টি দ্রুত জানাজানি হয়েছে।

তিনি আরো বলেন, একদিকে সারাবিশ্বের বিজ্ঞানিরা চেষ্টা করছেন করোনাভাইরাস মোকাবেলা করতে, অন্যদিকে এ সংক্রান্ত ভিত্তিহীন কিছু বিষয়ও মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে ভিত্তিহীন সেসব বিষয় ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ডেনিজ উনাই আরো বলেন, ৫জি প্রযুক্তির ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সংক্রান্ত কোনো গবেষণা এখন পর্যন্ত হয়নি। শরীরের ওপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব নেই ৫জির। সে কারণে করোনাভাইরাস তো বটেই, অন্য কোনো রোগ ছড়ানোর পেছনেও ৫ জির হাত নেই। সূত্র : আনাদলু নিউজ অ্যাজেন্সি

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা