টেকলাইফ

এভারেস্টে ফাইভ-জি নেটওয়ার্ক

টেকলাইফ ডেস্ক:

মাউন্ট এভারেস্টে বিশ্বের সবচেয়ে বড় ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন করল হুয়াওয়ে ও চায়না মোবাইল কোম্পানি।

তারা বলছে, এটা বিশ্বের সবচেয়ে বড় ফাইভ-জি অ্যান্টেনা। যা ৬ হাজার ৫০০ মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে।

সম্প্রতি চায়না মোবাইল হংকং (সিএমএইচকে) ও ফেসবুকে যৌথভাবে এটা স্থাপন শেষ করার ঘোষণা দিয়েছে।

তারা বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৬ হাজার মিটার উপরে মাউন্ট এভারেস্টে সফলভাবে ফাইভ-জি স্টেশন স্থাপন করা হয়। এটি ‘পর্বতারোহী বন্ধুদের’ যোগাযোগ করার ক্ষেত্রে আগের থেকে আরও সহজ করে দেবে। এর মাধ্যমে স্বপ্ন ছিলো পর্বতারোহীরা ফাইভ-জি নেটওয়ার্ক দিয়ে তাদের আত্মীয় ও বন্ধুদের সঙ্গে ফোরকে কোয়ালিটি সম্পন্ন সরাসরি ভিডিও সম্প্রচার করা।

হুয়াওয়ে বলছে, এই প্রযুক্তি এভারেস্টের চরম পরিবেশের জন্য উপযুক্ত করে বানানো হয়েছে। যেখানে এটি বুনো ষাঁড়ের পিঠে বহন করে নিয়ে যাওয়া যাবে।

পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে এসব ষাঁড় হিমালয় অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। কারণ তাদের ঘন পশম এবং চর্বিযুক্ত স্তর, বড় ফুসফুস ও হার্ট উচ্চতায় উঠতে সাহায্য করে। এদের সাধারণত ইয়াকস বলা হয়।

৫ হাজার মিটার উচ্চতায় এভারেস্টের বেস ক্যাম্পে এবং ৫ হাজার ৮০০ মিটার উচ্চতায় একটি ট্রানজিশন ক্যাম্পে তিনটি ফাইভ-জি স্টেশন নির্মিত হয়েছে।

এবার সাড়ে ৬ হাজার উচ্চতায় আরও দুটি স্টেশন স্থাপন করা হলো। এর ফলে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় সিগন্যাল উঠতে সক্ষম হবে। প্রকল্পের অংশ হিসেবে প্রায় ২৫ কিলোমিটার ফাইবার অপটিক কেবলও স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, পর্বতারোহী, বিজ্ঞানী ও এই অঞ্চলে কর্মরত অন্যান্য বিশেষজ্ঞদের জন্য ফাইভ-জি নেটওয়ার্ক কাজে দেবে।

সিএমএইচকে বলছে, এই নেটওয়ার্ক দিয়ে এক জিবি ফাইল মাত্র তিন সেকেন্ডের মধ্যে ডাউনলোড করা যাবে। সূত্র: দ্যা সান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা