সারাদেশ

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা আর হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া। এক দিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে কয়েক দিন ধরে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টির পর ভোরে চারপাশ ঢেকে যায় মিহি কুয়াশায়। এর সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়ে যায় শীতের অনুভূতি।

স্থানীয়রা জানান, ভোরের কুয়াশা, হিমেল বাতাস ও তাপমাত্রার আকস্মিক পতনে উত্তর জনপদে তৈরি হয়েছে আগাম শীতের আমেজ। সকালে কুয়াশামাখা পথে প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে অনেককে। শিশু ও বয়স্কদেরও হালকা গরম পোশাক পরতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক দিন ধরেই ভোররাতের দিকে শীতের অনুভূতি বাড়ছিল। এটি ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা