সারাদেশ

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

লালমনিরহাট প্রতিনিধি

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর দ্রুত পুনরায় চালুর জোরালো আশ্বাস দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। রোববার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট একটি আন্তর্জাতিক স্থলবন্দর হওয়ায় প্রতিবেশী ভারতের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা প্রয়োজন। বন্দরের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কার বাংলাদেশের নিজস্ব বিষয় হলেও প্রথমে ভারতের সদিচ্ছা ও অগ্রাধিকার ভিত্তিতে সমঝোতা স্মারক সম্পন্ন করা জরুরি।

তিনি বলেন, এই অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে দরিদ্র ও কর্মহীন। মোগলহাট স্থলবন্দর চালু হলে এলাকায় ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনবল নিশ্চিত করতে তাদের মন্ত্রণালয় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। অতীতে বন্দরটি চালু থাকায় ভারতীয় পক্ষও এ বিষয়ে অবগত। দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে খুব অল্প সময়ের মধ্যেই বন্দরটি চালুর ব্যাপারে তারা আশাবাদী।

পরিদর্শনকালে মন্ত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। তাদের মতে, বন্দরটি চালু হলে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও নতুন সম্ভাবনা তৈরি হবে।‎‎‎‎

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা