খেলা

ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলেও বার্সেলোনাকে টপকে আবারও লিগ টেবিলের দুইয়ে উঠে আসতে পারতো রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের সেই আশায় বাধা হয়ে দাঁড়াল রিয়াল সোসিয়েদাদ। গ্যালাক্টিকোদের ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল, তবে শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। আর এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

খেলার শুরু থেকেই খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি রিয়াল। প্রথম ২০ মিনিটের ভেতরে ছিল বেশকটি ভুল পাসের ছড়াছড়ি। তবে ২১ মিনিটে হুট করেই ঘুরে দাঁড়ায় লস ব্ল্যাঙ্কোসরা। ২১তম মিনিটে ডান দিকের বাইলাইন থেকে লুকাস ভাস্কেজের দারুণ ক্রসে মারিয়ানো দিয়াজের হেড লাগে ক্রসবারে। ফিরতি বল ধরে মার্কো অ্যসেন্সিওর শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে যায়।

এর মিনিট তিনেক পর আরও একটু দুর্দান্ত আক্রমণের শেষ ক্যাসেমিরোর শট গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ৪৩ মিনিটের লুকা মাদ্রিচের দূরপাল্লার শট ঘুষি দিয়ে ফেরান আলেশ রেমিরো।

তবে বিরতির পর আক্রমণাত্মক শুরু করে সোসিয়েদাদ। সেই ধারাবাহিকতায় সাফল্য পায় ৫৫তম মিনিটে। নাচো মনরিয়েলের ক্রসে দারুণ কোনাকুনি হেডে গোলটি করেন পোর্তু। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। জায়গায় দাঁড়িয়ে দেখেন আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখা থিবো কোর্তোয়া। এরপর গোলের জন্য মরিয়া রিয়াল মাদ্রিদের হতাশা বাড়ায় গোল হজমের মিনিট আটেক পর। কর্নারে কাসেমিরোর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চাপ ধরে রাখা রিয়ালের হতাশা বাড়ে ৮৪তম মিনিটে; বদলি নামা রদ্রিগোর শট হয় লক্ষ্যভ্রষ্ট।

তবে শেষ তখনও হয়নি। খেলার সময় মিনিট খানেক বাকি থাকতে ফেদে ভালভার্দের ব্যাকহিলে থেকে বল পেয়ে কোনাকুনি পাস বাড়ান ভাস্কেজ। ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এটি ছিল রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াসের ১০০তম ম্যাচ। আর এই ম্যাচেই গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিলেন।

এই ড্র'তে টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল। ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৩। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।
এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। তাদের সমান ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে সেভিয়া। আর ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে সোসিয়েদাদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা