সংগৃহীত ছবি
খেলা

শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ২০১৩ সালে অমিত সম্ভাবনা নিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়েছিলেন নেইমার জুনিয়র। সেখান থেকে বার্সেলোনা, পিএসজি ও আল-হিলাল হয়ে যেন তিনি চক্র পূরণ করলেন। এক যুগ পর আবারও শৈশবের ঠিকানা সান্তোসে ফিরলেন নেইমার।

আরও পড়ুন: বিপিএল মাতাতে আসছেন কিউই তারকা

নেইমার জানিয়েছিলেন- ফুটবল ক্যারিয়ারে তার কোনো আক্ষেপ নেই। হয়তো ইনজুরির নিয়তিটাকেই মেনে নিয়েছেন তিনি। তবে নেইমারের হাতে একক কোনো অর্জন দেখতে চাওয়া সমর্থকদের স্বপ্নের তো কোনো সমাধান মেলেনি। সাও পাওলো’র ক্লাবে গতকাল (শুক্রবার) দ্বিতীয় দফায় পা রেখেছেন তিনি, সেরেছেন ৬ মাসের চুক্তিও।

নেইমার আরও বলেন, আমি সবসময়ই আবারও এখানে ফিরতে চেয়েছি। (ফুটবল) রাজা পেলে’র অনুরোধ আমার কাছে আদেশ। রাজত্ব ও মুকট আপনারই থাকবে, কারণ আপনি চিরন্তন। কিন্তু ১০ নম্বর জার্সি পরা অনেক সম্মানের। যেটি বিশ্বে অন্যরকম মহৎ কিছুর প্রতিনিধিত্ব করে। আমি আপনার লিগ্যাসি ধরে রাখতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, কিং। আমি ছেড়ে যাই, আবার ফিরে আসি, যা আপনিও জানেন, তাই না? বেশ, রাজকুমার ফিরে এসেছে।

আরও পড়ুন: ফের মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

নিজের বিলাসবহুল জেট বিমানে করে সৌদি আরব থেকে সাও পাওলোতে পা রাখেন নেইমার। এরপর কয়েক ঘণ্টা বিশ্রামের পর চড়েন সান্তোসের হেলিকপ্টারে। তাকে বরণে প্রস্তুত ছিল সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের ২০ হাজার সমর্থক। জমকালো আলোকসজ্জায় সেই অভ্যর্থনা চলে তিন ঘণ্টা, যার জবাব দিয়েছেন নেইমার, দেখিয়েছেন পায়ের কিছু কারিকুরিও। প্রাথমিকভাবে সান্তোস ও নেইমারের চুক্তি হয়েছে আগামী জুন পর্যন্ত। গুঞ্জন রয়েছে সেই মেয়াদ বাড়িয়ে এক বছর করা হতে পারে। এরই মাঝে শৈশবের সেই পুরোনো জার্সি পরে পোলিস্তা, কোপা দো ব্রাজিল ও ব্রাজিলেইরাওতে খেলার কথা রয়েছে এই সেলেসাও তারকার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা