খেলা

দ্রুততম ফিফটির রেকর্ড করলেন জাওয়াদ

ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন বরিশাল বিভাগের তরুণ ব্যাটার জাওয়াদ আবরার। মাত্র ২২ বলে অর্ধশতক তুলে নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার তৃতীয় দিনের খেলায় বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন জাওয়াদ। ৯৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর মধ্যে মাত্র ২২ বলেই পূর্ণ করেন নিজের অর্ধশতক।

এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানের দখলে। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন তরুণ জাওয়াদ আবরার।

চলমান ২০২৬-২৭ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে জাওয়াদের এই কীর্তি নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্য দুই সংস্করণেও রয়েছে আরও দ্রুত অর্ধশতকের নজির।

লিস্ট ‘এ’ ক্রিকেটে পারভেজ হোসেন ইমন মাত্র ১৫ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন ২০২৪-২৫ মৌসুমে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৫-২৬ মৌসুমে মাত্র ১৪ বলে অর্ধশতক হাঁকিয়ে এই রেকর্ডের মালিক হন হাবিবুর রহমান সোহান।

জাওয়াদ আবরারের এই ইনিংস এনসিএলের চলতি আসরে ব্যাট হাতে তাঁর সামর্থ্যেরই প্রমাণ দিল।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা