ছবি: সংগৃহীত
খেলা

পেনাল্টি মিস রোনালদোর, ফেলিক্সের গোলে জয় আল নাসরের

ক্রীড়া ডেস্ক

সহজ গোলের সুযোগ হাতছাড়া, এরপর পেনাল্টি থেকেও ব্যর্থ—ক্রিশ্চিয়ানো রোনালদোর রাতটা কাটল হতাশায়। তবে তার ব্যর্থতা দলের জয়ে বাধা হতে পারেনি। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে সৌদি প্রো লিগে মঙ্গলবার নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর গোল করার দারুণ সুযোগ তৈরি হয় রোনালদোর সামনে। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু ৪৭তম মিনিটে বাঁ পায়ের শটে বল জালে জড়ানোর বদলে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান পর্তুগিজ মহাতারকা। কিন্তু সেখানেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। জোরালো শট নিলেও বল চলে যায় লক্ষ্যের বাইরে। ফলে গোলের সুযোগ নষ্টের হতাশা নিয়েই মাঠে লড়াই চালিয়ে যেতে হয় রোনালদোকে।

রোনালদো ব্যর্থ হলেও দলের জয়ের নায়ক হয়ে ওঠেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১তম মিনিটে তার করা গোলেই এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে সৌদি ক্লাবটি।

এই জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নিওম। ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কাদসিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-হিলাল।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা