সারাদেশ

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থেকে ৯০০ পিস ইয়াবাসহ আবু কালাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু কালাম আমঘাটা এলাকার মৃত জমির আলীর ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল আমঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় আবু কালামকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ আরও জানায়, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা