পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এই সময় উপস্থিত নেতৃবৃন্দ ১৫১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটির বিভিন্ন অনিয়ম, যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের একান্ত অনুগত, রাজনীতিতে দীর্ঘ দিন অনিয়মিত, বিতর্কিত ও অযোগ্যদের দিয়ে পকেট কমিটির কড়া সমালোচনা করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে যুবদল সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে এবং যুবদলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে রাজপথের ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই।নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ১৫১ সদস্যের কমিটির বিতর্কিতদের বাদ দিয়ে বাদ পড়া ত্যাগীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের জোর দাবী জানান।
এই সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), মো: হুমায়ূন কবির (সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), জাকির হোসেন খান (সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), আল ফরহাদ দীপু, সৈয়দ আবেদীন প্রিন্স, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান, মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ, এয়াকুব রাজু, স্বপন মন্ডল, খন্দকার আমিনুল হক কাকন, মাজেদুল ইসলাম মাসুম, মাইন উদ্দিন বেগ সুজন ,মহিবুল্লাহ জয়, রবিউল হাসান আরিফ, জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, এবাদুল হক পারভেজ, জাহাংগীর আলম জেক্স, খলিলুর রহমান জনি, সাইফুল ইসলাম , মো শাহীন প্রমুখ।
সাননিউজ/বান্না