সারাদেশ

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ইউএনও মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ । আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি) ফুলবাড়ী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল হক নাজিম, জাতীয় সংসদ সদস্য মোঃ শাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ মর্তুজা হক (অষ্টিন), পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক মহিন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সেলিম পারভেজ, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমুল হক, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ ও মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহিদ, আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

মোঃ মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) কে টহল জোর দার করতে হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা