সংগৃহীত ছবি
খেলা

বিপিএল মাতাতে আসছেন কিউই তারকা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে ফরচুন বরিশাল। এবার দলকে আরও শক্তিশালি করতে নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে আনছেন তারা। বরিশালের ভাগ্য গড়তে ৩ ফেব্রুয়ারি আসছেন তিনি।

আরও পড়ুন : রংপুরের হ্যাটট্রিক হার

বরিশাল ফ্র‌্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে এমন খবর। এর আগে, দলের অধিনায়ক তামিম ইকবালও দিয়েছিলেন মিলনে আসার খবর। শীর্ষ আরও কয়েকটি দল কয়েকজন তারকার দিকে চোখ রাখছে।

রংপুরকে সরিয়ে শীর্ষ দখলের পর নতুন সাইনিং ইস্যুতে তামিম জানান, ‘আমরা একটা সাইনিং করেছি। অ্যাডাম মিলনে, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে। ১-২ জনের সাথে কথা বলছে। সমস্যা হলো ওরা যেদিন ফ্রি হবে আসতে আসতে ৩ তারিখ বিকাল পাঁচটা বেজে যাবে। এদিক থেকে একটু চ্যালেঞ্জ।'

আরও পড়ুন : ফের মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

শেষের পথে থাকা বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো বড় ক্রিকেটারদের পথে হাঁটছে। বিপিএলে পরের পর্বে কারা খেলবে তাও একপ্রকার নিশ্চিত। আপাতত ৩টি দল শেষ চারের স্থান পাকা করেছে— ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগং কিংস। বাকি দলটি হবে দুর্বার রাজশাহী বা খুলনা টাইগার্সের কোনো একটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা