সংগৃহীত ছবি
শিল্প ও সাহিত্য

"মনতটিনী": বাংলা কবিতার নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যে নতুন এক তারকা উদয় হয়েছে। নাহিদ ফারজানা নামের এ কবি তার প্রথম কাব্যগ্রন্থ "মনতটিনী" দিয়ে বাংলা কবিতার পাঠকদের মন জয় করে নিয়েছেন।

"মনতটিনী" কাব্যগ্রন্থে তিনি তার অনুভূতি, অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন দিককে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

এই কাব্যগ্রন্থের কবিতাগুলি অত্যন্ত সরল ও সাবলীল ভাষায় লেখা হলেও তাদের মধ্যে গভীরতা লুকিয়ে আছে। কবি তার কবিতায় বিষাদ, আনন্দ, প্রেম, ভালোবাসা, জীবন, মৃত্যু সহ বিভিন্ন মানবিক অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।

বিদেশে বসবাস করেও কবি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসা হারাননি। তার কবিতাগুলোতে বাংলার মাটির গন্ধ পাওয়া যায়।

সাম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, মূলত বাচিকশিল্পী হলেও সাহিত্য কাব্যচর্চা তাঁর আকৈশোর আসক্তি ও অভ্যাস। বাংলাদেশের মূল সাংস্কৃতিক চর্চায় তাঁর বিরামহীন অনুশীলন। “মনতটিনী“ কাব্যগ্রন্থের কবিতাগুলির আকৃতি কণিকার মত হলেও প্রকৃতিতে অতল গভীরতার দাবী রাখে।

এই কাব্যগ্রন্থের অনেক কবিতাতেই উদাসী বিষন্নতার বাতাসের ছোঁয়া কিন্তু একক জীবনযুদ্ধে পরাস্ত হবার পলায়নী মনোবৃত্তির লেশমাত্র নেই। বরঞ্চ জয়ের সাফল্যের মুচকি হাসির ছোঁয়া লেগে আছে। নৈরাশ্য এসেছে মাঝেমধ্যে কিন্তু তা বিষাদবিলাসীতায় পর্যবসিত হয়নি, এমন ইঙ্গিত বেশ কয়েকটি কবিতায় স্পষ্ট। বিদেশে বসবাস করেও বাংলার ভাষা, শ্যামলী প্রকৃতির প্রভাব এতটুকু ক্ষুন্ন হয়নি। আবেগকে শৃঙক্ষখলায় আবদ্ধ করে অনুভূতির নান্দনিক সংযত প্রকাশে এই কবিতাগুলি রসমাধুর্যের মাপকাঠিতে উত্তীর্ণ।

আরও পড়ুন: আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

আগামীকাল (শুক্রবার) বিকেল ৫ টায় মেলার মাঠে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। রসিক পাঠক কবিতাগুলির অন্তর্গত রস আহরণে তৃপ্ত হবেন বলেই আশা করা যায়।

“মনতটিনী” কাব্যগ্রন্থটির কাব্যরসসন্ধানে এই আয়োজনে উপস্থিত থাকার জন্যে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা