শিক্ষা

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (IQAC) উদ্যোগে ‘ Bangladesh National Qualifications Framework (BNQF), Accreditation and Outcome Based Education (OBE) Curriculum ’ শীর্ষক এক কর্মশালা আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন।

‎ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান। সঞ্চালন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আগামী শিক্ষাবর্ষ থেকে ওবিই কারিকুলাম চালু করার উপর গুরুত্বারোপ করে বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই কারিকুলাম বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন ঘটাতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার জন্য তিনি শিক্ষক, গবেষক-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ইন্ডাষ্ট্রির চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এলক্ষ্যে ইন্ডাষ্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করতে হবে। সময়মতো ক্লাস-পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের উপর তিনি জোর দেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা