লাইফস্টাইল

প্রিয় পোশাকে পারফিউমের দাগ? দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

পারফিউমে থাকা অ্যালকোহল, তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান পোশাকের তন্তুতে লেগে দাগ তৈরি করতে পারে। অ্যালকোহল দ্রুত শুকিয়ে গেলেও তেল ও অন্যান্য উপাদানের কারণে কাপড়ে দাগ থেকে যায়। বিশেষ করে পছন্দের পোশাকে এমন দাগ পড়লে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে কিছু ঘরোয়া উপায়ে সহজেই এসব দাগ পরিষ্কারের চেষ্টা করতে পারেন। জেনে নিন কার্যকর কিছু কৌশল।

তাজা পারফিউমের দাগ যেভাবে তুলবেন

পোশাকে পারফিউম পড়ার পর যত দ্রুত সম্ভব দাগ পরিষ্কারের চেষ্টা করুন। প্রথমে শুকনো কাপড় বা পেপার টাওয়েল দিয়ে দাগের জায়গাটি আলতোভাবে চেপে অতিরিক্ত তরল শুষে নিন। খেয়াল রাখবেন, দাগের জায়গায় ঘষাঘষি করবেন না। এতে দাগ আরও ছড়িয়ে যেতে পারে।

এরপর ঠান্ডা পানিতে দাগ লাগা অংশটি ভিজিয়ে সামান্য মৃদু ডিটারজেন্ট বা ডিশ সোপ লাগান। আঙুল কিংবা নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। দাগ থেকে গেলে একই পদ্ধতি আবার প্রয়োগ করতে পারেন।

পুরোনো দাগ দূর করার কৌশল

কাপড়ে পারফিউমের দাগ শুকিয়ে গেলেও তা দূর করার চেষ্টা করা যায়। এ ক্ষেত্রে সমপরিমাণ পানি ও সাদা ভিনিগার মিশিয়ে নিতে পারেন। পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি দাগের ওপর আলতোভাবে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

তবে পোশাকের রং বা কাপড়ের ধরন অনুযায়ী ভিনিগার ক্ষতি করতে পারে। তাই ব্যবহারের আগে পোশাকের আড়ালে ছোট্ট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।

সিল্ক, স্যাটিন ও লেসের পোশাকে বাড়তি সতর্কতা

সিল্ক, স্যাটিন কিংবা লেসের মতো নাজুক কাপড় পরিষ্কারের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। এসব পোশাকে শক্তিশালী ডিটারজেন্ট, অতিরিক্ত পানি কিংবা জোরে ঘষাঘষি করা ঠিক নয়। পরিষ্কার ও সামান্য ভেজা কাপড় দিয়ে দাগের জায়গাটি আলতো করে চেপে নিতে পারেন।

কোনো স্টেন রিমুভার ব্যবহারের আগে কাপড়ের আড়ালে পরীক্ষা করুন। পোশাকের কেয়ার লেবেলে ড্রাই ক্লিনিংয়ের নির্দেশনা থাকলে পেশাদার পরিষ্কারকেন্দ্রের সাহায্য নেওয়াই ভালো।

আতরের তেলচিটে দাগে ব্যবহার করুন কর্নস্টার্চ

আতরের তেল পোশাকে লাগলে কর্নস্টার্চ বেশ কাজে আসতে পারে। প্রথমে পেপার টাওয়েল দিয়ে বাড়তি তেল শুষে নিন। এরপর দাগের ওপর কর্নস্টার্চ ছড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এতে তেল শোষিত হতে সাহায্য করবে। পরে নরম ব্রাশ দিয়ে পাউডার সরিয়ে কাপড়ের উপযোগী ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন।

জরুরি প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার?

হ্যান্ড স্যানিটাইজারে থাকা অ্যালকোহল কিছু ধরনের দাগ দূর করতে সাহায্য করতে পারে। তবে এটি সব কাপড়ের জন্য নিরাপদ নয়। বিশেষ করে রঙিন, সিল্ক বা সংবেদনশীল পোশাকে স্যানিটাইজার ব্যবহার করলে রং নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই পরীক্ষা ছাড়া এটি ব্যবহার না করাই ভালো।

পারফিউমের দাগ এড়াতে যা করবেন

পোশাকে সুগন্ধির দাগ পড়া ঠেকাতে কিছু অভ্যাস মেনে চলুন। জামাকাপড় পরার আগেই শরীরে পারফিউম ব্যবহার করুন। সুগন্ধি শুকিয়ে যাওয়ার পর পোশাক পরুন। আর পোশাক পরার পর পারফিউম স্প্রে করতে হলে কাপড়ের ওপর সরাসরি না দিয়ে কিছুটা দূর থেকে ব্যবহার করুন। পাশাপাশি পারফিউমের বোতল ভালোভাবে বন্ধ রাখুন, যাতে লিকেজের কারণে পোশাকে দাগ না লাগে।

মনে রাখবেন: যেকোনো পরিষ্কারক ব্যবহারের আগে পোশাকের কেয়ার লেবেল দেখে নিন। ভুল পদ্ধতিতে পরিষ্কার করতে গিয়ে প্রিয় পোশাকের ক্ষতি হতে পারে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা