সংগৃহীত ছবি
খেলা

ফের মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসরে দীর্ঘ ৪ বছর পর মাঠে ফিরছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। এর আগে ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি।

আরও পড়ুন : ব্রাজিলকে ৬ গোল দিল আর্জেন্টিনা

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন তিনি।

ডি ভিলিয়ার্স জানান, চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং খেলা শুরু করেছে আমার ছেলেও।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসরে নাম লিখিয়েছেন ডি ভিলিয়ার্স। লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে গেম চেঞ্জার সাউথ আফ্রিকার অধিনায়কত্ব করবেন ডি ভিলিয়ার্স।

আরও পড়ুন : সাকিব আর ফিরতে পারবে না

অবসরপ্রাপ্ত সাবেক তারকা ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা সাধারণত এই টুর্নামেন্ট খেলে থাকেন। সেখানে অংশ নিবেন এই কিংবদন্তি ব্যাটার। তবে আবারও ক্রিকেট খেলার ভাবনা কীভাবে এসেছে সেটিও জানিয়েছেন তিনি।

এই মারকুটে ব্যাটার জানান, আমরা বাগানে অনেক খেলেছি এবং সেখানে অনুভব করেছি যে কিছু শিখা আবারও জ্বলে ওঠার পর্যায়ে আছে। সে কারণে আমি জিম এবং নেটে গিয়ে অনুশীলন শুরু করি এবং জুলাইয়ে আমি ডব্লিউসিএল খেলতে প্রস্তুত।

টুর্নামেন্টটির প্রথম আসরের ফাইনাল খেলেছিল দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যেখানে ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর মুম্বাইয়ে ‘সিংহাম এগেইন’ সিনেমার প্রচারণায় ডব্লিউসিএলের দ্বিতীয় আসরের আভাস দেওয়া হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা