সংগৃহীত ছবি
বিনোদন

তাসকিনের একাই সিনেমা করা উচিত

বিনোদন ডেস্ক: সুপাস্টার শাকিব খানের যেন এখন একছত্র অধিপতি। সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও আলোচনায় ছিলেন শাকিব, কিনে নিয়েছিলেন বিপিএলের ঢাকা ক্যাপিটালস দল।

আরও পড়ুন: হাসপাতালে এ আর রহমান

সদ্যই শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ করে। প্রতিষ্ঠানটির অন্যতম এই মাইলফলকে গত রোববার দুপুরে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান। এ সময় শাকিব খানসহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, তামজিদ তামিমরা।

বলে রাখা ভালো, শাকিব খানকে স্বচক্ষে এবারই প্রথম দেখলেন তাসকিন আহমেদ। এ সময় বেশ আপ্লুতও হয়ে পড়েন তিনি। এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, 'শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কি না?' তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’

তাসকিনকে নিয়ে শাকিব বলেন, বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেইসঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো।

এদিকে ঈদে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার টিজার ও গান প্রকাশের পর সাড়া ফেলেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা