সংগৃহীত ছবি
খেলা

পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপে। এক ভিডিও বার্তায় প্যারিস ছাড়া নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তার বিদায়ে বড় অঙ্কের অর্থ নিজেদের পকেটে পুরেছে পিএসজি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (১০ মে) এক ভিডিও বার্তায় পিএসজি ছাড়া নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এমবাপে বলেন, ‘আমি সবসময় আপনাদের বলেছি, যখন সময় আসবে আমি বলব। পিএসজিতে এটাই আমার শেষ মৌসুম। আমি চুক্তি নবায়ন করব না এবং কয়েক সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে এই যাত্রা শেষ হয়ে যাবে। এটি অনেক আবেগের ব্যাপার। অনেকগুলো বছর আমি এখানে কাটিয়েছি, যে ক্লাবটি আমাকে সুযোগ দিয়েছিল, ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব এবং বিশ্বের বড় ক্লাবগুলোর একটিতে খেলতে পারাটা সম্মানের।’

তিনি জানান, ‘পিএসজি আমাকে তাদের এখানে আসার, ভীষণ চাপ নিয়ে একটি ক্লাবে খেলার, অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠার, ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড় এবং গ্রেট চ্যাম্পিয়নদের সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছিল। এটা (বিদায় বলাটা) কঠিন এবং আমি কখনও ভাবিনি যে এই ঘোষণা দেওয়া এতটা কঠিন কাজ হবে। কিন্তু আমি মনে করি, আমার এটার প্রয়োজন…সাত বছর পর একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া।’

আরও পড়ুন : টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

এমবাপে আরও বলেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটাই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা পরবর্তী কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দ্য প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’ যদিও এমবাপে নিজের পরবর্তী গন্তব্যের নাম জানাননি। তবে ইউরোপীয় প্রায় সব গণমাধ্যমই সেটা যে রিয়াল মাদ্রিদই হচ্ছে তা জানান দিচ্ছে প্রতিবেদনে।

প্রসঙ্গত, আরেক ফরাসি ক্লাব মোনাকো থেকে ২০১৭-১৮ মৌসুমে ধারে (লোন) পিএসজিতে নাম লেখান এমবাপে। পরের মৌসুমেই তাকে পাকাপাকিভাবে দলে নেয় পার্ক দ্য প্রিন্সেসের ক্লাবটি। এমবাপে ঘরোয়া প্রতিযোগিতায় সফল হলেও, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারার আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন। প্যারিসিয়ানদের হয়ে তিনি ছয়টি ফরাসি লিগ ওয়ান জিতেছেন। তবে তার ব্যক্তিগত সাফল্য বেশ সমৃদ্ধ। এমবাপে এখন পর্যন্ত সবমিলিয়ে পিএসজির হয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল ও ১০৮ অ্যাসিস্ট করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা