ছবি: সংগৃহীত
বিনোদন

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

বিনোদন ডেস্ক

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মুম্বাই হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জারি করা ‘ভারত ছাড়ো নোটিশ’-এর কার্যকারিতা আগামী ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। ফলে পরবর্তী শুনানি পর্যন্ত আইনি সুরক্ষা পাচ্ছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়।

মার্কিন নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান মাত্র দুই বছর বয়স থেকেই ভারতে বসবাস করছেন।

গত ১৪ অক্টোবর মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাঁর বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করে। ওই নোটিশে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এফআরআরওর এই সিদ্ধান্তকে একতরফা ও খামখেয়ালিপূর্ণ দাবি করে হাইকোর্টে রিট আবেদন করেন অভিনেতা।

মামলায় ইমরান খানের আইনজীবীরা মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিনেতাকে সাময়িকভাবে আটক করা হয়েছিল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র দিল্লি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ওই বিক্ষোভের আয়োজন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ইমরান খানের অভিযোগ, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এফআরআরও ভারত ছাড়ার নির্দেশ জারি করেছে। এমনকি কোনো পূর্ববর্তী নোটিশ বা শুনানির সুযোগও দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক প্রভাবের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।

অভিনেতার আইনজীবীদের যুক্তি, কেবল কোনো প্রতিবাদ বা মিছিলে উপস্থিত থাকা কিংবা অংশ নেওয়ার কারণে কাউকে এমন অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

মঙ্গলবারের শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। এ সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল আগামী ২ নভেম্বর পর্যন্ত সময় চেয়ে জানান, এর মধ্যে অভিনেতার বিরুদ্ধে কোনো প্রতিকূল পদক্ষেপ নেওয়া হবে না বলে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে।

পরে আদালত অন্তর্বর্তীকালীন আদেশে ইমরান খানের বিরুদ্ধে জারি করা ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আগামী ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন। ওই দিন মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা