সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

আরও পড়ুন : ৪র্থ টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ

শুক্রবার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রামে প্রথম ৩ ম্যাচে টানা জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এই ম্যাচের আগে টাইগারদের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছিল। স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এই ম্যাচের একাদশে ফিরেছেন।

তিন তারকা ক্রিকেটারকে সুযোগ দিতে গিয়ে বাদ পড়েছেন লম্বা সময় ধরে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা ওপেনার লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। জয়লর্ড গাম্বি ও ক্রেইগ আরবিনের পরিবর্তে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাবা।

আরও পড়ুন : বায়ার্নকে উড়িয়ে ফাইনালে রিয়াল

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে দল : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, ‍লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা