সংগৃহীত ছবি
খেলা

ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান দলে ফিরেছেন। এদিকে দল থেকে শরিফুল ইসলাম, পারভেজ ইমন এবং আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।

সিরিজের প্রথম ৩ ম্যাচে আফিফ ও ইমন স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই তাদের একাদশে রাখা হয়নি। এবার শেষ ২ ম্যাচের স্কোয়াড থেকেও তাদের বাদ দেওয়া হয়েছে। আর পেসার শরুফুল ইসলামকে শেষ ২ ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

আরও পড়ুন : সিরিজ জিতল বাংলাদেশ

সিরিজের শেষ দুইটি ম্যাচ যথাক্রমে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায় এবং পঞ্চমটি সকাল ১০টায় শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফ উদ্দিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা