খেলা

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তোমেউকে গ্রেফতার

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউকে তার বাসা থেকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। একাধিক সূত্রে এ খবর জানিয়েছে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম।

সোমবার (১ মার্চ) সকাল থেকে বার্সেলোনায় খবর চাউড় হয়, কাতালান পুলিশ বাহিনী মোসোস ডে এসকোয়াড্রা ক্লাবের অফিসে অভিযান চালিয়েছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

‘বার্সাগেট’ কেলেঙ্কারির অভিযোগে আরও গ্রেফতার করা হয়েছে বার্তোমেউর বোর্ডের প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ও তার ডানহাত জাউমে মাসফেরারকে।

গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের দাবি করেছিল, দলের খেলোয়াড়দের মর্যাদাহানি করতে আইথ্রি নামে একটি কোম্পানিকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। ওই প্রতিষ্ঠানটির কাজ ছিল ক্লাবের ভেতরে ও বাইরে তার প্রতিদ্বন্দ্বীদের নামে মিডিয়ায় কুৎসা রটানো। মেসি-পিকেসহ সাবেক ফুটবলার জাভি ও কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করতো আইথ্রি। এই অভিযোগ ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।

ওই অভিযোগকে পরে ভিত্তিহীন বলে দাবি করেছিল বার্তোমেউ ও তার বোর্ড। তারা প্রতিক্রিয়ায় জানিয়েছিল, প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সম্পর্ক থাকলেও কাউকে মর্যাদাহানি করতে কোনও অর্থ দেয় না কিংবা বিরোধী প্রচারণায় উৎসাহিত করে না। সংবাদমাধ্যমে তোলা অভিযোগ প্রমাণের দাবিও জানায় তারা।

গত বছর দলের পারফরম্যান্স ও মেসির দলবদলের নাটকীয়তাসহ নানা চাপে অক্টোবরের শেষ দিকে পুরো বোর্ডকে নিয়ে পদত্যাগ করেন বার্তোমেউ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা