সংগৃহীত ছবি
খেলা

রিয়েল এস্টেট ব্যবসায় মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি নতুন একটি যাত্রা শুরু করেছেন। স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি।

আরও পড়ুন : সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন

বিশ্বকাপজয়ী এই তারকার রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই। যার একমাত্র শেয়ারহোল্ডার তা পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা তাদের আছে।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

আরও পড়ুন : মে থেকে ফিটনেসবিহীন বাস চলবে না

স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূলধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় ৭টি হোটেল রয়েছে। স্পেনে আরও রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। তা ছাড়া লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের।

২০১৩ সালে মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয়। কোম্পানির বেশির ভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। সেখানে বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা