সারাদেশ

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়দের দমবন্ধ করা হার না মানা লড়াই আর চারপাশে দর্শকের উচ্ছ্বাস-উল্লাস। নাগরিক ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে এমনই উৎসবের আমেজ তৈরি হয়েছে কুড়িগ্রামের উলিপুরে।

নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টের আয়োজন করে নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার। এতে অংশ নিচ্ছে ১৬টি দল। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার একটি গরু, রানার্সআপের জন্য একটি ছাগল আর তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য রয়েছে দুটি রাজহাঁস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ডলেরহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডাঃ বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাডুডু এটি যেমন জাতীয় খেলা তেমনি এটি আমাদের শেকড়ের খেলা, গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। তারা আরো বলেন, ‘যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। আমরা বিশ্বাস করি, এই মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে। এমন আয়োজনের জন্য নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগারকে ধন্যবাদ জানিয়ে তিনি টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আদিব ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী নূরুল হুদা, নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায় ও নতুন অনন্তপুর বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় এবং বালারচর নাছিরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক নুরে হাসান সাজু ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান দুলুর সার্বিক সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা