খেলা

চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই হ্যাভিওয়েট দল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের খেলায় মিললো কোনো উত্তেজনা। আসেনি কোনো গোলও। আর তাই তো শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই থেকে গেছে দুই দলের লড়াই।

স্ট্যামফোর্ড ব্রিজের ফলাফলও গত অক্টোবরে ওল্ড ট্রাফোর্ডে দুই দলের প্রথম দেখার ফলাফলের পুনরাবৃত্তির দেখা মিলেছে। সেবারও দুই দলের কেউই গোল করতে পারেনি। এদিকে প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন রইল চেলসি। নিজেদের এর আগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-১ ড্র করেছিল ব্লুজরা।

ম্যাচের ফলাফলের দিকে তাকালেই বোঝা যায় ঠিক কতটা ম্যাড়মেড়ে ছিল দুই দলের আক্রমণ। প্রথমার্ধে দেখা মেলেনি গোলরক্ষকদের তৎপরতা। উত্তেজনা বলতে খেলার ১৪ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে চেলসির ক্যালাম হাডসন-ওডোইয়ের হাতে বল লাগে। তবে ভিএআরের সাহায্য নিয়েও পেনাল্টি দেননি রেফারি।

এরপর প্রথমার্ধের ৩৭ মিনিটের মাথায় ওডোইয়ের করা ক্রসে মাথা ছোঁয়াতে গিয়ে গোলপোস্টে লেগে কিছুটা আঘাত পান অলিভার জিরুড। এভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল চেলসির সামনে। নিজেদের আক্রমণভাগের বাঁ-দিক বেন চিলওয়েল দুর্দান্ত এক পাস দেন ডি বক্সের ভেতর থাকা হাকিম জিয়েচকে। তিনি দুর্দান্ত এক শট নিলেও ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ঢাল হয়ে দাঁড়ান ডেভিড ডি হেয়া। সে যাত্রায় ইউনাইটেডকে ম্যাচে ধরে রাখেন এই স্প্যানিশ গোলরক্ষক।

সুযোগ আসে ইউনাইটেডের কাছেও। ম্যাচের সময় এক ঘণ্টা পেরুতেই ইউনাইটেড রাইট ব্যাক অ্যারন ওয়ান বিসাকার পাস থেকে দুর্দান্ত শট নেন স্কট ম্যাকটিমনি, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে আর গোল হয়নি। ম্যাচের বাকি সময় দুই দলই চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি কেউই। তাই তো শেষ পর্যন্ত ওই গোলশূন্য ড্র'তেই শেষ হয় দুই দলের লড়াই।

এই ড্র'তে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা