খেলা

মায়ের চিকিৎসা করাতে খেলতে চান শাহাদাত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসাইন ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞা ভোগ করছেন। গত মৌসুমে খুলনায় জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানির সঙ্গে খারাপ আচরণ করে নিষেধাজ্ঞা পান তিনি। দিতে হয় ৩ লাখ টাকা জরিমানাও।

ওই নিষেধাজ্ঞা কমানোর অনুরোধ করে বিসিবিকে চিঠি দিয়েছেন দেশের জার্সিতে ছয় বছর আগে সর্বশেষ ম্যাচ খেলা এই পেসার। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ মেটাতে তাকে খেলতে হবে। খেলা ভিন্ন রোজগারের অন্য কোন পথ জানা নেই তার।

বাংলাদেশের জার্সিতে ৫১ ওয়ানডে এবং ৩৮ টেস্ট খেলা শাহাদাত (৩৪) বলেন, 'শাস্তি কমানোর আবেদন করেছি। বাকিটা বোর্ডের ওপর নির্ভর করছে। আমার আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা দরকার। কারণ আমাকে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ মেটাতে হবে। ক্রিকেট ছাড়া আমার আয়ের অন্য কোন পথও জানা নেই।'

শাহাদাত এর আগেও সাজা ভোগ করেছেন। গৃহকর্মীকে নির্যাতনের দায়ে জেলও খেটেছেন। তবে এবার আর কোন ভুল করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি। জানিয়েছেন, ভুল করলে এবার আর বোর্ডের কাউকে মুখ দেখাবেন না, 'আমি জোর দিয়েই বলছি, এবার ভুল করলে কাউকে মুখ দেখাবো না।'

শনিবার একাডেমি প্রাঙ্গনে এসে সাবেক সতীর্থদের নেটে বল করছিলেন শাহাদাত। সেখানে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। তাকে প্রাঙ্গন থেকে চলে যেতে বলা হয়। এ নিয়ে ডানহাতি এই পেসার বলেন, 'আমি জানতাম না যে, বলও করতে পারবো না। নেট বোলার হিসেবে গিয়েছিলাম, কিউরেটর গামিনি (ডি সিলভা) আমাকে প্রাঙ্গন ছাড়তে বলেন। এরপর চোখের পানি ধরে রাখতে পারিনি। সেখানে অনেক বোলার ছিলেন, যাদের অনেকে এখনও কোন পর্যায়ের টুর্নামেন্ট খেলেননি। আর লর্ডসের অনার্স বোর্ডে আমার নাম লেখা আছে। এসব আমার কপালে লেখা ছিল। এই নিয়েই আমাকে বাঁচতে হবে।'

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা