ছবি: সংগৃহীত
জাতীয়

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সংঘর্ষে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা-দাওয়ার ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ।

আজ আনুমানিক ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এতে মহাসড়কে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সম্পর্কে গাজীপুরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সাইনবোর্ড এলাকায় শ্রমিকেরা রাজপথে নেমে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে বিগত বেশ কিছুদিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে লাগাতার বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগেরমতো ঘটনা ঘটে আসছিল। এসব সহিংসতায় পুলিশ ও গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহতও হয়েছেন।

এমনকি গতকাল মঙ্গলবার আন্দোলন চলাকালে পুলিশের গাড়ি ও সাধারণ যানবাহনের পাশাপাশি কারখানার গুদামে আগুন দেওয়ার ঘটনায় শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ে।

সাননিউজ / সুরাইয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপে সংঘঠি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

একসময়ের অভাব আর আশ্বিন-কার্তিকের টানাপোড়েনের দিন প...

ফ্যাসিস্ট ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ইতিহাস গড়লেন ইলহান ওমর!

╔════════════════════════════════════════════...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা