ছবি: সংগৃহীত
বিনোদন

জন্মদিনে সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতিও পেয়েছেন। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে নিজের জীবন, অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেছেন যুগান্তরের সঙ্গে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন, সন্তান ও ক্যারিয়ার ঘিরে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তারা। বিশেষ করে একসময় তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন ও বিতর্ক।

এসব প্রসঙ্গে মৌসুমী বলেন, তিনি মনে করেন, মানুষ যত বড় বা জনপ্রিয়ই হোক না কেন, তাকে নিয়ে সমালোচনা থাকবেই। নিন্দুকেরা কখনো ভালো কিছু দেখতে চাইবে না। তবে তাদের সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখেন তিনি। কারণ, এসব সমালোচনা অনেক সময় আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অভিনেত্রীর ভাষ্য, সানীর সঙ্গে জুটি বেঁধে এবং আলাদাভাবেও অনেক কাজ করেছেন তিনি। সেসব কাজের কিছু প্রশংসিত হয়েছে, আবার কিছু নিয়ে সমালোচনাও হয়েছে। তবে সব মিলিয়ে জীবনে অর্জনের পাল্লাই ভারী। দীর্ঘ পথচলায় দর্শকদের ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় মৌসুমী। তার মতে, জনপ্রিয়তার সঙ্গে নানা প্রতিকূলতা ও বুলিংও মোকাবিলা করতে হয়।

নিজেদের সংসার নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত খবরের প্রসঙ্গে মৌসুমী বলেন, হলুদ সাংবাদিকতার মুখোমুখিও হতে হয়েছে তাদের। তবে সবকিছু শান্তভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে তারা একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের কোনো পরিস্থিতিতেই কাউকে ছেড়ে না যাওয়ার মানসিকতা নিয়েই তাদের পথচলা। তাই বাকি জীবনও একসঙ্গে কাটাতে চান তারা।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকাটা স্বাভাবিক বলেও মনে করেন মৌসুমী। তিনি জানান, একে অপরকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই ভালোবেসে সংসার শুরু করেছিলেন তারা।

মৌসুমী আরও বলেন, একসময় কাজের ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়েছিল। নিজের স্বাধীনতা, ব্যক্তিগত সুখ ও মানসিক শান্তির সঙ্গে আপস করেও কাজ চালিয়ে যেতে হয়েছে তাকে। তবে কাজ শেষে সবসময় পরিবারের কাছেই ফিরে গেছেন। কারণ, সবকিছুর পর পরিবারের মধ্যেই নিজের প্রকৃত শান্তি খুঁজে পেয়েছেন এই অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লণ্ঠিত স্বর্ণ ও মোবাইলসহ তিন আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলার ঘটনায় জড়িত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা