কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামের এক যুবককে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে রোববার (১ নভেম্বর) রাতে দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায়। আটককৃত সাব্বির ওই এলাকার এরশাদুল হকের ছেলে।
অপরদিকে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং এর মাধ্যমে মাছ মারার দায়ে মিলন মিয়া (২৫) ও সাকিল মিয়া (২৩) নামের দু’জন ব্যাক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনাটি ঘটেছে একই দিনে দুপুরে সাহেবের আলগা কাজিয়ার চর এলাকায়। মিলন ও সাকিল ওই এলাকার হোসেন আলী মুন্সির ছেলে। অভিযান দুথটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় সাব্বির হোসেন ওরফে সাহিদ নামের এক যুবক মাদকদ্রব্য সেবন করছেন তা জানতে পারেন। পরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সাব্বির হোসেনকে ইয়াবা সেবনরত অব¯’ায় আটক করে। এ সময় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারার সারনীর ১৬ নম্বর ধারায় ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একইদিনে সাহেবের আলগা কাজিয়ার চর এলাকায় অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং এর মাধ্যমে মাছ ধরছেন এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মিলন মিয়া ও সাকিল মিয়া নামের দু’জন ব্যাক্তির অর্থদণ্ড করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩(৩)(খ) ধারা লঙ্ঘনে ৫(১) ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শামিমা আক্তার। এ সময় সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক জনকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ পাঁচশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং এর মাধ্যমে মাছ মারার দায়ে দুথজন ব্যাক্তির পাঁচ হাজার মোট দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, আটককৃত সাব্বির হোসেন ওরফে সাহিদ নামের যুবককে সোমবার (১ নভেম্বর) রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাননিউজ/বান্না