বিনোদন

তৌসিফ-সাফার হলুদের সাজ, নাটক নাকি পারিবারিক অনুষ্ঠান?

বিনোদন ডেস্ক

গায়ে হলুদের হলুদ সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। হলুদ পোশাকে বন্ধুদের সঙ্গে তাদের উপস্থিতি দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো নতুন কোনো নাটকের দৃশ্য কিংবা বাস্তব কোনো পারিবারিক আয়োজন। তবে বিষয়টি আসলে তেমন নয়।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে বর-কনের গায়ে হলুদের আবহে হাজির হয়েছেন তৌসিফ ও সাফা। বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটির প্রচারণার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে ভিডিওটি।

একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রে সাফাকে দেখা গেছে রঙিন নকশার হলুদ লেহেঙ্গায়। অন্যদিকে তৌসিফের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন তরুণ-তরুণী। পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মাত্র দুই দিনেই এর ভিউ প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। অনেকেই তৌসিফ-সাফার রসায়নের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ দৃশ্যটিকে নাটকের অংশ বলে মনে করেছেন।

তৌসিফ ও সাফার বন্ধুত্বের গল্প অবশ্য নতুন নয়। শোবিজে তাদের যাত্রা প্রায় একই সময়ে শুরু হলেও এর আগে থেকেই দুজনের পরিচয় ও বন্ধুত্ব। সম্প্রতি বন্ধুদের সঙ্গে সিলেটেও ঘুরে এসেছেন তারা।

গত ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। বিশেষ দিনটি স্ত্রী ও বন্ধুদের সঙ্গে সিলেটে উদ্‌যাপন করেন তিনি। সেই সফরে তৌসিফ ও সাফার পাশাপাশি ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। যাওয়ার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ।

সিলেট ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৌসিফ বন্ধুত্ব নিয়ে আবেগঘন একটি বার্তাও দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখন অনেক কিছু সুন্দর আছে।’

অন্যদিকে, কাজের ব্যস্ততাও রয়েছে তৌসিফের। সামনে তাকে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’-তে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লণ্ঠিত স্বর্ণ ও মোবাইলসহ তিন আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলার ঘটনায় জড়িত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা