খেলা

নাসিরের কাছে তামিমার শুধু একটাই আবদার

ক্রীড়া ডেস্ক : গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রীর নাম তামিমা সুলতানা তাম্মি। তবে রাকিব নামে এক ব্যক্তি নিজেকে তামিমার স্বামী দাবি করায় বিয়ে নিয়ে বির্তক শুরু হয়। এ নিয়ে বুধবার মুখ খুলেছেন নাসির ও তামিমা। রাকিবের সঙ্গে হওয়া ডিভোর্সের কাগজও তামিমা দেখিয়েছেন গণমাধ্যমকে।

সংবাদ সম্মেলনে শেষেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির-তামিমা। নাসিরের কাছে একটা আবদারের কথা সাংবাদিকদের জানান তামিমা। তিনি বলেন, “নাসিরের কাছে আমার একটাই আবদার সে যেন বাংলাদেশের হয়ে অন্তত আরো একটা ম্যাচ হলেও খেলে। আমি কখনো স্টেডিয়ামে বসে খেলা দেখিনি। ও দেশের জন্য খেলবে আর আমি সাধারণ মানুষদের ভিড়ে বসে খেলা দেখব। আর ও (নাসির) যখন ছয়-চার মারবে তখন আমি জোরে জোরে হাততালি দিব। আমি তার জন্য হাততালি দিতে চাই।”

তামিমা আরো বলেন, “নাসিরকে নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে। কিন্তু ওকে (নাসিরকে) যদি আবিষ্কার করা হয়, সে খুবই ভালো একজন মানুষ। ওকে যদি আবিষ্কার করা হয়, ও একদম পুরো বাচ্চাদের মতো। তার মাঝে কোনো জঠিলতা নেই। ঘুরিয়ে পেছিয়ে কোনো কিছু নেই। নাসির শো-অফ করেনা। ও রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালার সাথে বসে কথা বলা শুরু করে দেয় যেটা সাধারণ সেলিব্রেটিরা করে না কখনো। ওই লোকের সাথে কথা বলা যাবেনা, এটা করা যাবেনা, ওঠা করা যাবেনা- ওর ভেতরে সেগুলো কোনো কিছুই নেই।”

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা