খেলা

টাইগার উডসের শারীরিক অবস্থা এখন ভালো

স্পোর্টস ডেস্ক: ১৫ বারের মেজর গল্ফ চ্যাম্পিয়ন টাইগার উডসের বর্তমান ঠিকানা লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতাল। সেখানে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

কিংবদন্তি টাইগার উডসের আরও ভাল চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে। কয়েকদিন আগে তার পায়ে অস্ত্রোপচার হলেও ৪৫ বছর বয়সী এই গল্ফারের ডান পায়ের নিচের অংশে ও গোড়ালিতে অনেক জায়গায় চোট আছে। সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন টাইগারের পরিবার ও তার চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডাক্তার অনীশ মহাজন।

এই বিষয়ে ডাক্তার অনীশ মহাজন বলেছেন, 'টাইগার আগের থেকে অনেকটা ভাল হলেও তার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। পায়ের পাতা ও গোড়ালিতেও বেশ গুরুতর জখম রয়েছে। তাই এই দুই জায়গায় কিছু স্ক্রু ও পিন লাগানো হবে। সেই জন্য অন্য হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হল। তাকে দ্রুত সুস্থ করে তোলা আমাদের দায়িত্ব।'

গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনা পড়েছিলেন টাইগার। রোলিং হিলস এস্টেট সীমান্তে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ এই খবর জানিয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা