ম্যান ইউ ছাড়তে চান রোনালদো!
খেলা

ম্যান ইউ ছাড়তে চান রোনালদো!

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে ফেরাটা সুখকর হয়নি। ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো উজ্জ্বল কিন্তু শিরোপাহীন মৌসুম কাটিয়েছে ক্লাব।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

এদিকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ অবস্থানে থেকে নতুন মৌসুমে তাদের খেলতে হবে উয়েফা ইউরোপা লিগ। তাই আসন্ন মৌসুমে আর ইউনাইটেডে থাকতে চাচ্ছেন না পর্তুগিজ সুপারস্টার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে- এমন কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে তার। এরই মধ্যে তাই ভালো প্রস্তাব পেলে যেনো বেচে দেওয়া হয়- ক্লাবকে এ কথা জানিয়েছেন।

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস সর্বপ্রথম এ খবর জানিয়েছে। পরে নিজেদের সূত্রে একই সংবাদ প্রকাশ করেছে খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন। সন্তোষজনক কোনো প্রস্তাব পেলে নতুন ক্লাবে চলে যেতে চান রোনালদো।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

রোনালদো ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডে ফিরে প্রিমিয়ার ৩০ ম্যাচে ১৮ গোল করেছিলেন। সবমিলিয়ে এ মৌসুমে ক্লাব ফুটবলে রোনালদো করেছেন ২৪ গোল। কিন্তু তার দল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আশাব্যঞ্জক কিছু করে দেখাতে পারেনি।

৩৭ বছর বয়সী রোনালদোর ইউনাইটেডের সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে। এর সঙ্গে চাইলে আরও এক বছর বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে চুক্তিতে। কিন্তু মূল দুই বছর চুক্তির মেয়াদ শেষ না করেই ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে মা-ছেলেকে হত্যা

ইএসপিন জানিয়েছে, বয়স ৩৭ পেরিয়ে গেলেও রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী ইংল্যান্ডের চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির নাপোলির মতো বড় বড় ক্লাবগুলো। রোনালদোর ঠিকানা তাদের কাছ থেকে ভালো প্রস্তাব পেলেই বদলে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা