খেলা

অবশেষে জয় পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে সময়টা বেশ খারাপ যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। শিরোপা এক প্রকার হাতছাড়া হয়েই গেছে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্টের। আর টানা চার ম্যাচে যথাক্রমে ব্রাইটন, ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি ও এভারটনের কাছে হারের পর অবশেষে শেফিল্ড শিল্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল।

এদিন শেফিল্ডের ওপর ম্যাচের শুরু থেকেই চড়াও অল রেডসরা। প্রথমার্ধে দুর্দান্ত কিছু সেভ দিয়ে লিভারপুলের আক্রমণকে আটকে রাখেন শেফিল্ড গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। তবে দ্বিতীয়ার্ধে আর আটকে রাখতে পারেনি। কার্টিস জোনসের গোল এবং কিন ব্রায়ানের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডসরা।

ম্যাচের ১২ মিনিটের মাথায় লিভারপুলের সামনে আসে গোলের সুযোগ। তবে গোল আর রবার্তো ফিরমিনোর মধ্যে বাধা হয়ে দাঁড়ান শেফিল্ড গোলরক্ষক র‍্যামসডেল। এগিয়ে এসে পা দিয়ে দুর্দান্ত সেভ করে শেফিল্ডকে ম্যাচে ধরে রাখেন এই গোলরক্ষক। এরপর ৩০তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কাছ থেকে মোহামেদ সালাহর প্রচেষ্টাও রুখে দেন র‌্যামসডেল। দুই মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের জোরালো শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি। বিরতির আগে ডান দিকে ঝাঁপিয়ে ফেরান জর্জিনিয়ো ওয়াইনাল্ডুমের শটও। অর্থাৎ গোটা প্রথমার্ধ জুড়েই ছিলেন র‍্যামসডেল।

তবে দ্বিতীয়ার্ধ শুরুর পর আর দলকে ম্যাচে ধরে রাখতে পারেননি র‍্যামসডেল। খেলা শুরুর তিন মিনিটের সময়ই কার্টিস জোনসের গোলে লিড নেয় লিভারপুল। এই গোলে বড় অবদান আর্নল্ডের। ডান দিকের বাইলাইন থেকে তার ক্রসে ফিরমিনোর ব্যাকহিল ফ্লিকে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পেয়ে যান জোনস। জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

এরপর ম্যাচ নিজেদের দখলে নেন সালাহ-মানেরা। লিড নেওয়ার তিন মিনিট পর লিড দ্বিগুন করেন সাদিও মানে। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ডি-বক্সে ফিরমিনোর শট শেফিল্ডের ডিফেন্ডার কিন ব্রায়ানের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে সালাহ সুবর্ণ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

এই জয়ে প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ১২ জয়, ৭ ড্র আর ৭ হারে ৪৩ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে লিভারপুল। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা