সংগৃহীত ছবি
খেলা

রিয়ালকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়েছে লিভারপুল। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৭ নভেম্বর) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় লিভারপুল। স্কোর লাইনটা ভিন্ন হতে পারতো, যদি না পেনাল্টি মিস হতো। রিয়ালের হয়ে পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপে এবং লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ম্যাক অ্যালিস্টার। বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।

আরও পড়ুন : আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করল বাংলাদেশ

৫৯তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি পেয়েছিল, কিন্তু মোহাম্মদ সালাহ গোল করতে ব্যর্থ হন।

এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে লিভারপুলের সর্বশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তারা ৪-০ গোলে জিতেছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা