সংগৃহীত
খেলা

ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ১ দিন আগেই ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা শিষ্যদের সতর্ক করে বলে দেওয়া হয়েছে, লিগ এখনও শেষ হয়ে যায়নি। কারন, শেষ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড যতই দুর্বল হোক না কেন, কোন অঘটন ঘটে যেতে সময় লাগবে না। এই কারণেই বেশ সতর্ক ম্যানসিটির কোচ।

আরও পড়ুন: ওজন নিশ্চিতে বিএসটিআই কাজ করছে

এ সতর্কতার কারণেই আজ মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যমকে কোনো ধরনের সুযোগই দিলেন না ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। মাঠে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়ে টানা ৪র্থ বারের মত শিরোপা উদযাপন করলো গার্দিওলার শিষ্যরা।

এই জয়ের কারনে নির্ধারিত ৩৮ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ালো মোট ৯১। অন্যদিকে এভার্টনের বিপক্ষে ২-১ গোলে আর্সেনাল জিতলেও তাদের পয়েন্ট মোট ৮৯। এদিকে ৮২ পয়েন্ট নিয়ে ৩য় হয়েছে লিভারপুল।

আরও পড়ুন: পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

এই ম্যাচের শুরুতেই ২ গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। ২ মিনিটে করেন ১ম গোল এবং ১৮তম মিনিটে করেন ২য় গোলটি ও ৪২তম মিনিটে মোহাম্মদ কুদুস ১টি গোল পরিশোধ করলেও ৫৯তম মিনিটে গোল করেন ম্যানসিটির করেন রদ্রি। ম্যাচটির শেষে বাঁশি বাজনোর সাথে সাথে শিরোপা উৎসবে মেতে ওঠেন সিটির ফুটবলার থেকে শুরু করে দর্শক-সমর্থকরাও।

সিটির ২য় শিরোপা হয়ে যেতে পারে আগামী শনিবার। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা